Logo

বেলুচিস্তানে পৃথক অভিযানে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৭
বেলুচিস্তানে পৃথক অভিযানে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি ঘটনায় সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। কোয়েটার উপকণ্ঠে পুলিশের সঙ্গে গোলাগুলিতে পাঁচজন এবং তুরবাত জেলার জৌসাক এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও দুজন নিহত হন।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিরাপত্তা বাহিনীর একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে।

কোয়েটায় পুলিশ চেকপোস্টে হামলা

নিরাপত্তা সূত্রের বরাতে সামা টিভি জানায়, কোয়েটার উপকণ্ঠের আগবার্গ এলাকায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। হামলার পর পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে তীব্র গোলাগুলি হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে পুলিশের অভিযানে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হন। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হামলার পর আগবার্গ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ এবং ফ্রন্টিয়ার কোরের (এফসি) সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের সহযোগী কিংবা নতুন কোনো নিরাপত্তা হুমকি রয়েছে কি না, তা নিশ্চিত করতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

তুরবাতে নিরাপত্তা বাহিনীর অভিযান

বিজ্ঞাপন

অন্যদিকে, তুরবাত জেলার জৌসাক এলাকায় সশস্ত্র ব্যক্তিদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি শুরু হয়। এতে দুজন সন্দেহভাজন জঙ্গি নিহত হন।

অভিযানের পর পালিয়ে যাওয়া অন্যদের সন্ধানে এলাকায় তল্লাশি, ক্লিয়ারেন্স ও স্যানিটাইজেশন কার্যক্রম চালানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তুরবাতের অভিযানটি চলমান জঙ্গিবিরোধী নিরাপত্তা কার্যক্রম ‘অপারেশন রাদ্দ-উল-ফিতনা ৩’-এর অংশ।

বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা অব্যাহত রয়েছে। পৃথক এই দুই অভিযানে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার ঘটনায় প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি আবারও আলোচনায় এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD