Logo

হামলার ক্ষতি কাটিয়ে সাউথ পার্সে এলএনজি উৎপাদন বাড়াচ্ছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩১
হামলার ক্ষতি কাটিয়ে সাউথ পার্সে এলএনজি উৎপাদন বাড়াচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাস স্থাপনার উৎপাদন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থাপনাটি পুরোপুরি উৎপাদনে ফিরবে বলে আশা করছে ইরান।

বিজ্ঞাপন

দেশটির উপ-তেলমন্ত্রী আহমাদ জেরাতকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

জেরাতকার বলেন, উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে। বাকি সংস্কারকাজ শীত মৌসুম শুরুর আগেই শেষ করার লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে আগস্টের শেষ দিকে জেরাতকার জানিয়েছিলেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাটির প্রায় ৪০ শতাংশ উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছিল। নতুন করে আরও ১০ শতাংশ সক্ষমতা ফিরিয়ে আনার দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

মার্চে ইসরায়েলি হামলায় সাউথ পার্সের একটি গুরুত্বপূর্ণ গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে সেখানে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। এরপর ক্ষতিগ্রস্ত অবকাঠামো ধাপে ধাপে মেরামতের মাধ্যমে উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের কাজ শুরু করে ইরান।

সাউথ পার্স বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের ইরানি অংশ। এটি কাতারের নর্থ ফিল্ডের সঙ্গে একই গ্যাসক্ষেত্রের অংশীদার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD