Logo

১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর: পেন্টাগন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ, ২০২৬, ১১:৩৭
১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর: পেন্টাগন
ছবি: সংগৃহীত

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাতে বিভিন্ন সময়ে এসব মার্কিন সেনা আহত হয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বিবৃতিতে বলেন, অধিকাংশের আঘাতই ছিল সামান্য ধরনের। তাদের মধ্যে ১০৮ জন এরই মধ্যে দায়িত্বে ফিরে গেছেন। আটজন গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত আছেন এবং সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD