Logo

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা, নিহত ৬

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ, ২০২৬, ১১:৪৩
তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা, নিহত ৬
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) ভোরে এই হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, রাজধানীর আরেকটি আবাসিক এলাকায় বিমান হামলার পর তাদের উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

রেড ক্রিসেন্টের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। পাশাপাশি একটি অনুসন্ধানী কুকুরকেও ধ্বংসস্তূপের দিকে এগিয়ে যেতে দেখা যায়। আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষও দেখা যায় ভিডিওতে।

বিজ্ঞাপন

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকে চালানো বিমান হামলায় এক কর্মী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ব্যাপক হামলার ঘোষণা দেওয়ার পর থেকেই রাজধানী তেহরানে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা ছাড়াও বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা, সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD