Logo

ইসরায়েল ও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ইরানের ব্যাপক হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ, ২০২৬, ১১:৩৮
ইসরায়েল ও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ইরানের ব্যাপক হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় গত কয়েক ঘণ্টায় এই দফার হামলা সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর এটিই ছিল ইরানের সবচেয়ে শক্তিশালী ও তীব্র হামলার একটি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে পরে দেওয়া এক নির্দেশনায় জানানো হয়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং নাগরিকরা আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারেন।

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উৎস সম্পর্কে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি।

বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য, দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD