চলমান ইরান সংঘাতে ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে ৮

রানে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। এর ফলে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ড্রোন ক্ষতির সংখ্যা বেড়ে ১১টিতে পৌঁছেছে।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযানের সময় এই দুটি ড্রোন হারায় যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। কুয়েতে গত ৬ মার্চ আহত হওয়া এক ন্যাশনাল গার্ড সদস্য পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়েছে।
বিজ্ঞাপন
সামরিক সূত্র অনুযায়ী, ওই সেনা সদস্য সংঘাত-সম্পর্কিত একটি অভিযানের সময় আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালীন তিনি মারা যান।
বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি ধীরে ধীরে বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইরাক, লেবানন, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলেও এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে।








