Logo

হরমুজ প্রণালিতে জাহাজকে নিরাপত্তা দিতে পারছে না মার্কিন নৌবাহিনী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ, ২০২৬, ১২:৫৬
হরমুজ প্রণালিতে জাহাজকে নিরাপত্তা দিতে পারছে না মার্কিন নৌবাহিনী
ছবি: সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা দিতে পারছে না বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এ কারণে জাহাজ মালিকদের কয়েকটি নিয়মিত অনুরোধও ইতোমধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন নৌবাহিনীর এই অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানিতে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে কিছুটা অসামঞ্জস্য তৈরি করেছে। ট্রাম্প বলেছিলেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নৌবাহিনী এসকর্ট দিতে প্রস্তুত রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই সরু প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন বাধার মুখে পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালি বর্তমানে কার্যত বন্ধ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি এই পথ দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করে, তাহলে ইরান গুলি চালাতে পারে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতোমধ্যে কয়েকটি জাহাজ হামলার মুখে পড়েছে।

শিপিং শিল্পের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে শিপিং ও তেল খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে। তবে এসব বৈঠকে তারা জানিয়েছে, আপাতত সামরিক নিরাপত্তা দিয়ে জাহাজগুলোকে প্রণালি পার করানোর সক্ষমতা তাদের নেই।

বিজ্ঞাপন

সূত্রগুলো আরও জানায়, বৈঠকগুলোতে শিপিং শিল্পের প্রতিনিধিরা প্রায় প্রতিদিনই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নৌবাহিনীর কাছে সামরিক নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD