Logo

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ, ২০২৬, ১৫:১২
ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

গত দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধের পরিস্থিতিতে মার্কিন বাহিনী ইতোমধ্যেই ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, সামনের দিনগুলোতে ইরানে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে।

বিজ্ঞাপন

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা ইতোমধ্যে ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি। এছাড়া তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের কারখানাগুলোও একের পর এক ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা তাদের ওপর এমন তীব্র আঘাত দিচ্ছি, যা আগে কেউ দেয়নি।’

সাক্ষাৎকারে যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যুদ্ধ কতদিন চলতে পারে, তখন তিনি সরাসরি উত্তর এড়িয়ে গেছেন। তবে যুক্তরাষ্ট্রে সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।

বিজ্ঞাপন

‘আমরা ইরানের ক্ষমতাসীনদের এমনভাবে বিধ্বস্ত করেছি যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তাদের বছরের পর বছর লেগে যাবে। এমনও হতে পারে যে তাদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ সমানের দিনগুলোতে অভিযানের তীব্রতা এবং ব্যপ্তি— উভয়েই বাড়বে’, ফস্ক নিউজকে বলেছেন ট্রাম্প।

সূত্র : এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD