Logo

আরও তিন সপ্তাহের যুদ্ধ পরিকল্পনা প্রস্তুত ইসরায়েলের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৪:০৬
আরও তিন সপ্তাহের যুদ্ধ পরিকল্পনা প্রস্তুত ইসরায়েলের
ছবি: সংগৃহীত

ইরানে এখনও হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব লক্ষ্যবস্তুর ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রোববার এ তথ্য জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। তিনি বলেন, ইরানের ভেতরে অসংখ্য লক্ষ্যবস্তু এখনো চিহ্নিত অবস্থায় রয়েছে এবং সেগুলো ঘিরে পর্যবেক্ষণ অব্যাহত আছে।

এফি ডেফরিন জানান, প্রতিদিনই নতুন নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করা হচ্ছে। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে এসব স্থানের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগীদের সঙ্গে সমন্বয় করে অন্তত তিন সপ্তাহের সামরিক পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। পরিকল্পনাটি ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত সময় বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে।

শুধু এই সময়সীমাই নয়, এর পরবর্তী সময়ের জন্যও আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD