Logo

বাহরাইন ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিশরের মন্ত্রীর ফোনালাপ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৫:৪৭
বাহরাইন ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিশরের মন্ত্রীর ফোনালাপ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে বাহরাইন ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় আবদেলাত্তি দ্রুত সামরিক উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি যদি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ।

তিনি আরও উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলোর ওপর ধারাবাহিক হামলা গ্রহণযোগ্য নয় এবং এর কোনো যৌক্তিকতা নেই। একই সঙ্গে আরব দেশগুলোর জাতীয় নিরাপত্তা সুরক্ষায় সমন্বিত ও যৌথ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মিশর উপসাগরীয় দেশগুলোর নেওয়া সতর্কতামূলক পদক্ষেপ, যেমন আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা—এ ধরনের সিদ্ধান্তকে সমর্থন করে বলেও জানান মন্ত্রীর দপ্তর।

অন্যদিকে, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জারাহ জাবের আল-আহমেদ আল-সাবাহ এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললাতিফ বিন রাশিদ আল-জায়ানি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় মিশরের প্রচেষ্টার প্রশংসা করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ওই হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পাশাপাশি মার্চের শুরু থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

সূত্র: সিনহুয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD