এখনো পুরোনো অস্ত্র ছুড়ছি, নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি: ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও নিজেদের সামরিক সক্ষমতা অক্ষত রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, বর্তমানে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে সেগুলো মূলত অনেক পুরনো মডেলের। সাম্প্রতিক সময়ে তৈরি করা উন্নত মিসাইল এখনো ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে তারা।
বিজ্ঞাপন
ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী শাখা ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস–এর মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও তাদের অস্ত্রভাণ্ডারের বড় অংশ অক্ষত রয়েছে। উন্নত ও নতুন অস্ত্রগুলো আপাতত রিজার্ভে রাখা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ইরান প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৩ হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলার লক্ষ্য ছিল মূলত ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো।
বিজ্ঞাপন
বিপ্লবী গার্ডের এ মুখপাত্র আরও জানিয়েছেন, গত বছরের জুনে ইসরায়েলের বিরুদ্ধে ১২দিনের যুদ্ধের পর তারা তাদের আক্রমণাত্মক সক্ষমতা বাড়িয়েছেন।
বর্তমানে যেসব মিসাইল ব্যবহার করা হচ্ছে সেগুলো এক যুগ পুরোনো। গত বছরের ১২ দিনের যুদ্ধের পর থেকে এই রমজানের যুদ্ধ শুরুর আগ পর্যন্ত যেসব মিসাইল উৎপাদন করা হয়েছে সেগুলো এখনো মোতায়েনই করা হয়নি।— বলেন নাইনি।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








