Logo

লারিজানি হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানি সেনাপ্রধানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১২:২৬
লারিজানি হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানি সেনাপ্রধানের
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানিকে হত্যার ঘটনায় ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে সেনাপ্রধান বলেন, আলি লারিজানি এবং অন্যান্য নিহতদের হত্যার জবাব দেওয়া হবে। উপযুক্ত সময় ও স্থানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর ও প্রতিরোধমূলক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে দাবি করেছে, লারিজানি হত্যার প্রতিক্রিয়ায় ইতোমধ্যে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় লারিজানিকে লক্ষ্যবস্তু করা হয়। হামলার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তিনি নিহত বা আহত হয়েছেন। পরে বুধবার ভোররাতে ইরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

আলি লারিজানি ইরানের প্রভাবশালী সরকারি ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত ছিলেন। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হওয়ায় তাকে তার ‘ডানহাত’ হিসেবেও বিবেচনা করা হতো।

বিজ্ঞাপন

চলমান সংঘাতে নিহত শীর্ষ কর্মকর্তাদের মধ্যে লারিজানি সবচেয়ে জ্যেষ্ঠ বলে জানা গেছে। সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি তাকে জনসমক্ষে দেখা যায়। একই দিনে যুক্তরাষ্ট্র তার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা করেছিল।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD