Logo

পাকিস্তানকে কম দামে জ্বালানি তেল দেওয়ার প্রস্তাব রাশিয়ার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৩:৪৭
পাকিস্তানকে কম দামে জ্বালানি তেল দেওয়ার প্রস্তাব রাশিয়ার
ছবি: সংগৃহীত

ভারতের পর এবার পাকিস্তানকেও কম দামে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাকিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেভ ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করলে হ্রাসকৃত মূল্যে তেল বিক্রি করতে প্রস্তুত রয়েছে মস্কো। তার মতে, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার প্রধান ভিত্তি হলো জ্বালানি খাত। এ ক্ষেত্রে অগ্রগতি নির্ভর করবে ইসলামাবাদের উদ্যোগের ওপর।

সংবাদ সম্মেলনে রুশ রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, জ্বালানি খাত দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এ খাতে যেকোনো অগ্রগতি পাকিস্তানের পদক্ষেপের ওপর নির্ভরশীল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে পাকিস্তানসহ বিভিন্ন দেশ জ্বালানি সংকটে পড়েছে। দেশটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে নতুন জ্বালানি চালান আসা ব্যাহত হয়েছে।

এর ফলে ইতোমধ্যে পাকিস্তানে সাধারণ ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করতে হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে খোরেভ বলেন, ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময় সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে তিনি জটিল ও অনিশ্চিত বলে উল্লেখ করেন এবং বলেন, উত্তেজনা কবে ও কীভাবে শেষ হবে, তা বলা কঠিন।

সূত্র : জিও নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD