Logo

এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েলের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৬:৩৯
এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে পরিচালিত এক অভিযানে তাকে লক্ষ্যবস্তু করা হয়। এতে ইসরায়েলি বিমান বাহিনী অংশ নেয় বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় খাতিব নিহত হয়েছেন নাকি আহত—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার শারীরিক অবস্থাও স্পষ্ট নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রথম এ তথ্য প্রকাশ করে। তবে তারাও বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একই দিনে ইসরায়েলি বাহিনী ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করার দাবিও করে। পরে রাতেই ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ওই হামলায় লারিজানি নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD