Logo

নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে বিক্ষোভে উত্তাল তেল আবিব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৬:৫৭
নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে বিক্ষোভে উত্তাল তেল আবিব
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ সময় জনসমক্ষে না আসা নিয়ে রাজধানী তেল আবিবে বিক্ষোভ তীব্র হয়েছে। মার্চের মাঝামাঝি সময়ে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারি ভবনের দিকে মিছিল করে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহিতা দাবি জানায়।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এক সপ্তাহের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী জনসমক্ষে আসছেন না, যা চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নিয়মিত ভিডিও বার্তা ও নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নেওয়া নেতানিয়াহুর এই অনুপস্থিতিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানান। পাশাপাশি বর্তমান সরকারের পদত্যাগ, জিম্মিদের মুক্তি এবং নেতৃত্বে পরিবর্তনের দাবিও তোলেন তারা।

বিজ্ঞাপন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সেগুলোকে ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাদের দাবি, তিনি সুস্থ ও নিরাপদ আছেন।

বিক্ষোভ চলাকালে বিভিন্ন সড়ক অবরোধ করে ‘বিবি গো হোম’ স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের, যা সরকারের প্রতি জনঅসন্তোষের প্রতিফলন। বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও চলমান সংঘাত পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে জনচাপ বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD