Logo

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৭:৩৯
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতর উদযাপন করবে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ জানিয়েছে, আগামী

কাউন্সিলের তথ্য অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস শেষ হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)। ফলে পরদিন থেকে শাওয়াল মাস শুরু হবে এবং সেদিনই ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে চাঁদের উদয়কাল, সূর্যাস্তের পর অবস্থান এবং আশপাশের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে।

স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘোষণার পর দেশটিতে বসবাসরত মুসলিমদের মধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD