Logo

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ২, আহত ১৯২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৭:২৮
ইরানের হামলায় ইসরায়েলে নিহত ২, আহত ১৯২
ছবি: সংগৃহীত

ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ২ জন নিহত এবং ১৯২ জন আহত হয়েছেন। বুধবার দুপুরের পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ইয়ারোন মোশে ও ইলানা মোশে—তারা স্বামী-স্ত্রী। দুজনের বয়সই প্রায় ৭০ বছর। বুধবার সকাল ৮টার দিকে রামাত গান শহরে বিস্ফোরণের ঘটনায় তারা নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা মাঝারি, বাকিদের আঘাত তুলনামূলকভাবে সামান্য।

বিজ্ঞাপন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।

এই সংঘাতে ইতোমধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি নিহত হয়েছেন। পাশাপাশি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD