Logo

সৌদিতে এক ঘণ্টায় একাধিক ড্রোন ও মিসাইল ছুড়ল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৫:১৩
সৌদিতে এক ঘণ্টায় একাধিক ড্রোন ও মিসাইল ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। গত বুধবার রাত থেকে দেশটিতে একাধিক দফায় হামলার চেষ্টা চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাত্র এক ঘণ্টার ব্যবধানে তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে আটটি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি কর্তৃপক্ষের দাবি, সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে। হামলার পর পূর্বাঞ্চলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

এর আগে একই এলাকায় একটি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি ড্রোন নিক্ষেপের ঘটনাও ঘটে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই ড্রোনগুলোও প্রতিহত করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD