Logo

যুক্তরাজ্যে যুদ্ধের প্রভাব, গ্যাসের দাম বৃদ্ধি ১৪০ শতাংশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৭:৪৬
যুক্তরাজ্যে যুদ্ধের প্রভাব, গ্যাসের দাম বৃদ্ধি ১৪০ শতাংশ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দেওয়ায় যুক্তরাজ্যে গ্যাসের দামে বড় উল্লম্ফন হয়েছে। বৃহস্পতিবার দেশটির পাইকারি বাজারে গ্যাসের দাম প্রতি থার্ম ১৭১.৩৪ পেন্স (২.২৯ ডলার) পর্যন্ত পৌঁছায়।

বিজ্ঞাপন

২০২৩ সালের জানুয়ারির পর যুক্তরাজ্যে গ্যাসের দাম এত উচ্চতায় আর ওঠেনি। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে দেশটিতে পাইকারি গ্যাসের দাম ৭১.১৩ পেন্স থেকে বেড়ে প্রায় ১৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন লাগার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যার প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য এখনও আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীল। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও কাতার থেকে আসা গ্যাসের ওপর দেশটির নির্ভরতা বেশি।

এদিকে ইউরোপীয় দেশগুলো এ সংঘাতে সরাসরি জড়াতে অনাগ্রহী থাকলেও জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা জানিয়েছেন, এটি তাদের যুদ্ধ নয়, তবে জ্বালানি সংকট মোকাবিলা করতে হবে।

ইউরোপে কার্বন কর কমানো নিয়ে আলোচনা চলছে। পোল্যান্ড ও ইতালি এ কর কমানোর পক্ষে থাকলেও স্পেন ও জার্মানি এতে আপত্তি জানিয়েছে, কারণ তারা নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

আগামী বৈঠকে ব্রাসেলসে জ্বালানি সংকট নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে কঠিন আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD