ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৬ এয়ারক্রাফট হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ১৬টি এয়ারক্রাফট হারিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের পর থেকে এই সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ১৬টি এয়ারক্রাফটের মধ্যে ১০টি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন এবং বাকি ছয়টি বিভিন্ন ধরনের বিমান, যার মধ্যে যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমানও রয়েছে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে কুয়েতে, যেখানে ভুলবশত মাটিতে অবতরণ করানো তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয় বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
এর কিছুদিন পর ইরাকের আকাশসীমায় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হলে তাতে থাকা ছয় মার্কিন সেনা নিহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের একটি ঘাঁটিতে হামলায় ইরান একসঙ্গে পাঁচটি রিফুয়েলিং বিমান ধ্বংস করেছে।
এছাড়া সর্বশেষ ঘটনায় ইরান মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান লক্ষ্য করে আঘাত হানে। পাইলট দ্রুত বিমানটি একটি মধ্যপ্রাচ্যের দেশে জরুরি অবতরণ করালেও সেটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এখনো সক্রিয় রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের পুরো আকাশসীমায় এখনো যুক্তরাষ্ট্র পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তারা বর্তমানে শুধু তেহরানের কিছু নির্দিষ্ট এলাকায় সীমিতভাবে অভিযান পরিচালনা করছে।
সূত্র: ব্লুমবার্গ








