Logo

শত্রুদের জাহাজ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি খোলা: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ, ২০২৬, ১৫:০০
শত্রুদের জাহাজ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি খোলা: ইরান
ছবি: সংগৃহীত

শত্রু দেশের জাহাজ ছাড়া অন্য সব দেশের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থায় নিযুক্ত ইরানি প্রতিনিধি আলি মৌসাভি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে হবে, অন্যথায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ওই হুমকির পরই ইরান জানায়, “শত্রুদের জাহাজ ছাড়া” সবার জন্য প্রণালি খোলা রয়েছে।

ইরানের ওই প্রতিনিধি বলেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তেহরান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, যেসব জাহাজ ইরানের “শত্রু পক্ষের” সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলো সহজেই হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তবে অন্য দেশের জাহাজগুলোকে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।

এই ইরানি কূটনীতিক বলেন, ইরান এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। তবে তার আগে হামলা পুরোপুরি বন্ধ করতে হবে এবং পারস্পরিক আস্থা তৈরি করতে হবে। তার দাবি, হরমুজে বর্তমান উত্তেজনার মূল কারণ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD