হাদি হত্যার প্রধান দুই আসামিকে তোলা হলো ভারতের আদালতে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাদের আদালতে তোলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে চলতি মাসের ৭ তারিখ দিনগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
বিজ্ঞাপন
এদিকে একই মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশে সহায়তা করার ঘটনায় ফিলিপ সাংমা নামের একজনকে গত ১৩ মার্চ গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। আদালত তাকে ৭ দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) তাকে আবার আদালতে হাজির করা হয়।








