Logo

ভারতের আদালতে যা বললেন হাদি হত্যা মামলার আসামি ফয়সাল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ, ২০২৬, ১৫:৫১
ভারতের আদালতে যা বললেন হাদি হত্যা মামলার আসামি ফয়সাল
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার (২২ মার্চ) ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমার বিশেষ আদালতে ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেনকে হাজির করা হয়। এ সময় মামলার বিষয়ে প্রশ্ন করা হলে ফয়সাল বলেন, তিনি এ ঘটনায় জড়িত নন এবং এমন কোনো কাজের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই।

এর আগে তাকে শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নেওয়া হলেও সেখানে কোনো প্রশ্নের জবাব দেননি।

বিজ্ঞাপন

চলতি মাসের ৭ মার্চ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরে আদালত তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠায়।

এদিকে মেঘালয় সীমান্ত দিয়ে তাদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। তাকে সাত দিনের রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) আদালতে তোলা হয়।

ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীতে এবং আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুই হামলাকারী হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD