মন্ত্রীকে ফোন করে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল হক

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা এমপি রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোনে কেঁদে ফেলেন।
বিজ্ঞাপন
রবিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীর সঙ্গে কথোপকথন করেন মনিরুল হক। পরে ভিডিওটি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, পুরো সময়জুড়ে আবেগাপ্লুত ছিলেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে মনিরুল হক বলেন, গত ১০০ বছর ধরে এ ধরনের ঘটনা ঘটছে, কিন্তু বিচার হচ্ছে না। আমি সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কাজ সম্পন্ন করতে পারিনি।
বিজ্ঞাপন
এছাড়া তিনি অভিযোগ করেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ব্যারিকেড নির্মাণের জন্য বরাদ্দ অর্থ অতীতে অপচয় হয়েছে।
এসময় রেলমন্ত্রী শেখ রবিউল আলম তাকে আশ্বস্ত করে জানান, তিনি নিজে ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিজ্ঞাপন
মনিরুল হক আরও বলেন, এই লাশগুলো দেখতে দেখতে আমি যেন বৃদ্ধ হয়ে গেছি। আপনি একটু গিয়ে দেখুন, আমি দেশে ফিরে দ্রুত সেখানে যাবার চেষ্টা করব।
উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে, যখন চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন, পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছে।








