কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয়জনের মরদেহ উদ্ধার

কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। সর্বশেষ আপডেটে বলা হয়, দুর্ঘটনার পর হেলিকপ্টারে থাকা সাতজনের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রযুক্তিগত ত্রুটির কারণে কাতারের জলসীমার ভেতরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় এটি নিয়মিত কার্যক্রমে নিয়োজিত ছিল।
বিজ্ঞাপন
নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা








