Logo

একাত্তরের গণহত্যা স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ, ২০২৬, ১৫:৩৫
একাত্তরের গণহত্যা স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব
ছবি: সংগৃহীত

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (২০ মার্চ) কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি এবং নারীদের ওপর চালানো নির্যাতনের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রস্তাবটি এখন পর্যালোচনার জন্য পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

এতে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণের কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, একাত্তরে জামায়াতে ইসলামী পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল এবং এ বিষয়ে তাদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তাবে আরও বলা হয়, পাকিস্তানি সেনাদের পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ ছিল পরিকল্পিত গণহত্যা। এ প্রসঙ্গে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের লেখা এবং তৎকালীন ঢাকায় মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো ‘ব্লাড টেলিগ্রাম’-কেও প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন ১৯৭১ সালের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণেরও আহ্বান জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD