Logo

এবার হরমুজ প্রণালিতে পাকিস্তানের জাহাজ আটক করলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ, ২০২৬, ১৬:০১
এবার হরমুজ প্রণালিতে পাকিস্তানের জাহাজ আটক করলো ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে এবার পাকিস্তানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র-নিযুক্ত মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের পতাকাবাহী ওই জাহাজটি মঙ্গলবার প্রণালি অতিক্রমের সময় আটক করা হয়।

বিজ্ঞাপন

আইআরজিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, ‘সেলেন’ নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির দিকে যাচ্ছিল। তবে হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় জাহাজটিকে থামানো হয়।

পরে জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হলেও এটি প্রণালিটি অতিক্রম করতে পারেনি। আইআরজিসি’র নির্দেশে জাহাজটি ঘুরে ফিরে যাওয়ার পথে ফিরে যায়।

বিজ্ঞাপন

আইআরজিসি জানায়, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি ব্যবহার করা এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় জাহাজটিকে পিছু হটার নির্দেশ দেওয়া হয়।

সংস্থাটি আরও বলেছে, এই জলপথে চলাচলকারী সব জাহাজকে ইরানের সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

উল্লেখ্য, বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হিসেবে হরমুজ প্রণালি ব্যবহৃত হয়, যার মাধ্যমে বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সংঘাতের পর থেকে এই জলপথে উত্তেজনা ও বিধিনিষেধ বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়ছে এবং তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

এদিকে পাকিস্তানকে মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দায়িত্ব দিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এর মধ্যেই পাকিস্তানি জাহাজ আটকের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD