Logo

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত ৯

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ, ২০২৬, ১৬:৪৯
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত ৯
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের নতুন করে চালানো হামলায় অন্তত ৯ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। দেশটির জাতীয় সংবাদ সংস্থার বরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাবাতিয়েহ অঞ্চলের হাব্বুশ শহরে বিমান হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৮ জন।

বিজ্ঞাপন

এ ছাড়া টাইর শহরের আল-আলাম মোড় এলাকায় পৃথক হামলায় আরও ২৪ জন আহত হন। অন্যদিকে, মিয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ২ জন নিহত ও ৪ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সাইদনের আদলুন এলাকাতেও ইসরায়েলি হামলায় ৪ জন নিহত এবং একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গত ২ মার্চ থেকে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বৃদ্ধির পর হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ধারাবাহিক বিমান ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এসব হামলায় অন্তত ১,০৭২ জন নিহত এবং ২,৯৬৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ইরানেও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD