Logo

চুক্তিতে আগ্রহী ইরান, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ, ২০২৬, ১২:১১
চুক্তিতে আগ্রহী ইরান, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে ইরান একটি সমঝোতায় যেতে আগ্রহী হলেও তা প্রকাশ করতে ভয় পাচ্ছে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহের নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে ও চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। কারণ, তাদের সরকারি কর্মকর্তারা মনে করছেন, তারা নিজেদের লোকদের হাতে মারা যাবে। আমাদের হাতে মারা যাওয়া ভয়ও পাচ্ছে।

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল যে ইরানের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি, যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি তেহরান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প সরকার পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বিকল্প পথ নিয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে কিছু বার্তা আদান-প্রদান হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই যোগাযোগকে আনুষ্ঠানিক আলোচনা হিসেবে বিবেচনা করা যাবে না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD