যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিল ইরান

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। এ বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
ওই সূত্রটি জানায়, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরানের জবাব পাঠানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান।
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নিরসনে ইরান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে ‘‘গুপ্তহত্যা ও আগ্রাসন’’ বন্ধ এবং যুদ্ধের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই বিষয়ে তেহরান নিশ্চয়তা চেয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ও নিশ্চিত ক্ষতিপূরণ দাবি জানিয়েছে তেহরান। পাশাপাশি এই সংঘাতের সঙ্গে জড়িত ওই অঞ্চলের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোসহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
ইরানি ওই সূত্র বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বকে একটি ‘‘স্বাভাবিক ও আইনগত অধিকার’ হিসেবে স্বীকৃতি এবং তা স্বীকার করে নেওয়ার ওপর জোর দিয়েছে তেহরান।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর কয়েক দিন আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যেসব দাবি জানিয়েছিল, বর্তমান সব শর্তের সঙ্গে সেগুলোও যুক্ত হবে।
তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে ইরান। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওয়াশিংটনের আলোচনার আহ্বানকে তেহরান ‘প্রতারণামূলক’ হিসেবে দেখছে। তাদের মতে, এর পেছনে যুক্তরাষ্ট্রের একাধিক উদ্দেশ্য রয়েছে—নিজেদের শান্তিকামী হিসেবে তুলে ধরা, বৈশ্বিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং দক্ষিণ ইরানে সম্ভাব্য স্থল অভিযানের জন্য সময় নিয়ে সামরিক প্রস্তুতি জোরদার করা।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
বিজ্ঞাপন








