হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্র দেশগুলোর জাহাজ চলাচল নিষিদ্ধ

হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র দেশগুলোর বন্দরগামী জাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে এবং এই পথে চলাচলকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিন নৌবাহিনীর সতর্কবার্তার পর বিভিন্ন দেশের অন্তত তিনটি কন্টেইনারবাহী জাহাজকে প্রণালিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
এর আগে শান্তি আলোচনায় সদিচ্ছার অংশ হিসেবে পাকিস্তানের ১০টি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছিল ইরান।
সূত্র: আল জাজিরা








