Logo

ইসরায়েলে কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা মিসাইল ছুড়ল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ, ২০২৬, ১৭:৫৪
ইসরায়েলে কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা মিসাইল ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা মিসাইল নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৫টার পর নতুন করে এই হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, হামলার পর দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান পাল্টা মিসাইল হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে হামলার তীব্রতা বেড়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ইরান এখন ক্লাস্টার মিসাইলের ব্যবহার বাড়িয়েছে। এসব মিসাইলে একাধিক ছোট বোমা থাকে, যা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রতিহত করা কঠিন।

এ কারণে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD