Logo

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত ১,৯০০ ছাড়ালো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ, ২০২৬, ১৯:৫১
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত ১,৯০০ ছাড়ালো
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানে নিহতের সংখ্যা ১,৯০০ ছাড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোইটিস জানিয়েছে, অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সংঘাত চলাকালীন ইরানিয়ান রেডক্রিসেন্ট সোসাইটি দেশজুড়ে একমাত্র কার্যকর মানবিক সংস্থার মতো কাজ চালিয়ে যাচ্ছে। তবে সংঘাত তীব্র হওয়ায় হতাহত সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ইরানের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখা হয়েছে। মূলত ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। ট্রাম্পের দাবি, ইরান তার কাছে ৭ দিন স্থগিত চেয়েছিল, তবে ১০ দিন অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ট্রাম্প উল্লেখ করেছেন, ইরানের সঙ্গে আলোচনা “ভালোভাবেই চলছে।”

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD