Logo

এবার ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ, ২০২৬, ১২:০৭
এবার ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ স্থল অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। রবিবার (২৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এই সেনাদের ব্যবহার করে ইরানের ভেতরে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলা চালানোর পরিকল্পনা থাকতে পারে। তবে সম্ভাব্য এই অভিযান প্রচলিত স্থল হামলার মতো হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্থল হামলার যে পরিকল্পনা করা হচ্ছে সেটি ‘যুদ্ধে নতুন ধাপ’ সৃষ্টি করতে পারে। যেটি মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি বিপজ্জনক হবে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, এই স্থল হামলা অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না। এর বদলে ইরানে স্পেশাল ফোর্স এবং কামান সেনারা রেইড দেবে।

তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেনারা ড্রোন, মিসাইল এবং গুলির মুখে পড়তে পারেন বলে সতর্কতা দিয়েছেন এই কর্মকর্তারা।

এ ব্যাপারে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যোগাযোগ করেছিল ওয়াশিংটন পোস্ট। সংবাদমাধ্যমটিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেছেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া। যেন কমান্ডার ইন চিফ (প্রেসিডেন্ট) সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পরিকল্পনা করার অর্থ নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যে স্থল হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।”

বিজ্ঞাপন

সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে খার্গ দ্বীপের নাম সামনে এসেছে। হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত এই দ্বীপ থেকে ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। ফলে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থানটি লক্ষ্যবস্তু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য এ স্থল অভিযান কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তবে আরেকটি সূত্র বলছে, পরিস্থিতির ওপর নির্ভর করে এটি কয়েক মাসও স্থায়ী হতে পারে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, সম্ভাব্য এ স্থল হামলার মেয়াদ কয়েক সপ্তাহ হতে পারে। তবে আরেকটি সূত্র বলেছেন, এটি কয়েক মাস ধরে চলতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়েছেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD