Logo

যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আরব আমিরাতকে তছনছ করা হবে : ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ, ২০২৬, ১২:৪৬
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আরব আমিরাতকে তছনছ করা হবে : ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলা চালালে সংযুক্ত আরব আমিরাতকে তছনছ করা হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের দাবি, সম্ভাব্য এই হামলা আমিরাতের ভূখণ্ড থেকেই পরিচালিত হতে পারে, তাই দেশটিকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তারা জানান, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে আমিরাত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে বলে তাদের কাছে তথ্য আছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এক মাসের বেশি সময় ধরে সংঘাত চলছে। এ সময় থেকেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রেখেছে ইরান। প্রণালিটি খুলে দিতে যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে খার্গ দ্বীপ, যেখান থেকে ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলো থেকেও এ ধরনের হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, আমিরাত শুধু মার্কিন সেনাদের ঘাঁটি ব্যবহারের সুযোগই দিচ্ছে না, এর চেয়েও বেশি সহায়তা করছে। এমনকি তাদের কিছু আকাশ সক্ষমতাও যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরেক কর্মকর্তা জানান, নিজস্ব ও রাশিয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের স্থল হামলা খুবই নিকটবর্তী। যদি এই হামলা আমিরাত থেকে শুরু হয়, তাহলে দেশটির অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হবে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ইরান মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালালেও পরিস্থিতি বদলালে বেসামরিক সরকারি স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

এ বিষয়ে আমিরাতকে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বিজ্ঞাপন

সূত্র: মিডেল ইস্ট আই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD