Logo

হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজকে পার হতে দেবে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ, ২০২৬, ১৪:৫২
হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজকে পার হতে দেবে ইরান
ছবি: সংগৃহীত

ইরান হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০টি জাহাজকে নিরাপদে পার হতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার রোববার (২৯ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, ইরান প্রতিদিন দুটি করে পাকিস্তানি জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহার করার অনুমতি দেবে। ইশহাক দার লিখেছেন, “ইরানের এই পদক্ষেপ ইতিবাচক ও গঠনমূলক, যা সত্যিই প্রশংসার যোগ্য।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। এটি বিশ্ব তেল রপ্তানির প্রায় ২০ ভাগের জন্য গুরুত্বপূর্ণ। প্রণালী বন্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

পাকিস্তান মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। দুই পক্ষের আলোচনায় ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, যুদ্ধ বন্ধের যে কোনো উদ্যোগ শুরু হওয়ার আগে পারস্পরিক বিশ্বাস প্রতিষ্ঠা জরুরি, কারণ যুক্তরাষ্ট্রের প্রতি তাদের বিশ্বাস নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD