মধ্যরাতে ইসরায়েলে পাঁচ দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে একাধিক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার মধ্যরাতের পর থেকে এ পর্যন্ত অন্তত পাঁচ দফা হামলার তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, জেরুজালেম এবং মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে বাসিন্দাদের আগাম সতর্ক করা হয়। ইরান থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা।
উত্তরাঞ্চলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন খোলা স্থানে আঘাত হানে। সামরিক প্রটোকল অনুযায়ী সেটিকে প্রতিহত না করে পড়তে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
বিজ্ঞাপন
একই সময়ে লেবানন থেকেও উত্তর ইসরায়েলের দিকে কয়েকটি রকেট ছোড়া হয়। এর মধ্যে কিছু আকাশেই ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে বলে জানানো হয়।
হামলার আশঙ্কায় জেরুজালেমসহ মধ্য ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিকবার সাইরেন বাজানো হয়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সরাসরি আঘাত বা হতাহতের কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।








