Logo

ইরানের ইসফাহানে ভয়াবহ হামলা, ভিডিও প্রকাশ করল ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১৩:৫৫
ইরানের ইসফাহানে ভয়াবহ হামলা, ভিডিও প্রকাশ করল ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহান-এ একটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এ হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী অংশ নিয়েছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে, বিস্ফোরণের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে তিনি হামলার ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইসফাহানজুড়ে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন বোমা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৯০৭ কেজি (২ হাজার পাউন্ড) ওজনের বাঙ্কার বিধ্বংসী বোমাও ছিল, যা শক্তিশালী স্থাপনা ধ্বংসে ব্যবহৃত হয়।

বিজ্ঞাপন

প্রায় ২৩ লাখ মানুষের বাস ইসফাহান শহরটি ঐতিহাসিক স্থাপনা ও স্থাপত্যের জন্য সুপরিচিত। একইসঙ্গে কৌশলগত দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা এখানে অবস্থিত। এছাড়া দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি বদর এয়ারবেইসও এই শহরে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান হামলার পর লক্ষ্যবস্তু অস্ত্রাগারে আগুন ধরে যায় এবং তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় পুরো শহর কেঁপে ওঠে বলেও জানা গেছে।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD