Logo

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ত্রাণবাহী বিমান বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১৪:৩৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ত্রাণবাহী বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি নয়াদিল্লি থেকে মানবিক সহায়তা আনার উদ্দেশ্যে ইরানে আসছিল। এটি ইরানি বিমান পরিষেবা সংস্থা মাহান এয়ারের ফ্লাইট ছিল।

বিজ্ঞাপন

তেহরান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীকে হামলার জন্য দায়ী করে জানিয়েছে, “মানবিক মিশনের উদ্দেশ্যে পরিচালিত বেসামরিক ফ্লাইট ব্যাহত হয়েছে।” বিমানটিতে ১১ টন ত্রাণ সরবরাহের জন্য ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং খাদ্য ছিল।

এই ঘটনায় পশ্চিম এশিয়ার দেশগুলিতে বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুনভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মেহরাবাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় প্রায় ১৬–১৭টি বাণিজ্যিক যাত্রী ও পণ্যবাহী বিমান ধ্বংস হয়েছিল।

বিজ্ঞাপন

ইসরায়েল তখন দাবি করেছিল, এসব বিমান গোপনভাবে ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ ও কুদস ফোর্সের নিয়ন্ত্রণে ছিল এবং লেবাননের হিজবুল্লাহ, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীগুলিকে অস্ত্র সরবরাহ করছিল।

পশ্চিমা সংবাদমাধ্যমের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ওই বিমানগুলো মূলত সাধারণ যাত্রী ও পণ্যবাহী বিমান ছিল। ইসরায়েল আরও দাবি করেছে, ইরানের এয়ার ইরান এবং মাহান এয়ারের বাণিজ্যিক ফ্লাইটগুলো ইউক্রেনে রাশিয়ার জন্য অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, যুদ্ধ পরিস্থিতিতে ১৮ মার্চ ইরানে প্রথম মানবিক সহায়তা পাঠায় ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এটি দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রতীক। সে সময়ও ইরানের বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে সহায়তা পাঠানো হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD