Logo

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১৭:০৪
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করলো ইরান
ছবি: সংগৃহীত

ইরানের আকাশে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসফাহান শহরের আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করা হয়।

বাহিনীটির দাবি, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, যা ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। ওই হামলায় বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত দেশটিতে এক হাজারের বেশি মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD