Logo

ইরানে সরকার পরিবর্তনে তেল নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য: রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১৮:১৫
ইরানে সরকার পরিবর্তনে তেল নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য: রাশিয়া
ছবি: সংগৃহীত

ইরান ও ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের পেছনে তেল ও গ্যাস সম্পদের নিয়ন্ত্রণ নেওয়াই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক চায় না। তার মতে, ইরানে চলমান সরকার পরিবর্তনের প্রচেষ্টার মূল লক্ষ্য হচ্ছে দেশটির জ্বালানি সম্পদের ওপর প্রভাব বিস্তার করা।

তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেলসমৃদ্ধ খার্গ দ্বীপ নিয়ে মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ওই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারে এবং সেখানে অবস্থান করার বিকল্পও তাদের হাতে রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, খার্গ দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা কার্যকর নয় এবং চাইলে সহজেই সেটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সম্পদকে কেন্দ্র করে এই ভূরাজনৈতিক টানাপোড়েন ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD