Logo

নিজেদের তেল নিজেরাই আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১৮:৪৯
নিজেদের তেল নিজেরাই আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি করতে না পারা দেশগুলোকে নিজ দায়িত্বে তেল সংগ্রহের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, চাইলে এসব দেশ যুক্তরাষ্ট্র থেকেও জ্বালানি কিনতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় যুক্তরাজ্যসহ কিছু দেশ বিমানের জ্বালানি সংকটে পড়েছে। যারা ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্ত হয়নি, তাদের জন্য দুটি পথ খোলা রয়েছে—একটি হলো যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা, অন্যটি হলো নিজেরাই হরমুজে গিয়ে তেল সংগ্রহ করা।

তিনি আরও বলেন, এখন সময় এসেছে দেশগুলোকে নিজেদের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের দায়িত্ব নিজ নিজভাবে সামলানোর। যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে আর সহায়তা অব্যাহত রাখবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্পের ভাষ্য, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে এখন অন্য দেশগুলোকেও নিজেদের সক্ষমতা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর প্রভাব বিশ্ববাজারে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD