ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত রাশিয়ার কাদিরভ বাহিনী

মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সহায়তা দিতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বিভিন্ন বাহিনী। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, কাদিরভপন্থী এসব বাহিনী চলমান মার্কিন-ইসরায়েলি হামলাকে ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। তারা এটিকে ‘মন্দের বিরুদ্ধে ভালো’র লড়াই হিসেবে বর্ণনা করে ইরানের পক্ষে সরাসরি অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
বাহিনীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ও তাদের মিত্রদের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষায় তারা অংশ নিতে প্রস্তুত রয়েছে। সম্ভাব্য এই হস্তক্ষেপকে তারা ‘জিহাদ’ হিসেবেও উল্লেখ করেছে।
বিজ্ঞাপন
এদিকে, কয়েক সপ্তাহের বিমান হামলার পর যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ বিষয়ে চাপ বাড়ানো হচ্ছে বলেও দাবি করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যেই এই সংঘাত শুরু হয়। এতে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, সামরিক কর্মকর্তাসহ বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে।
এর জবাবে ইরান ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ইরান জাতিসংঘে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেছে—এই সংঘাতে ইউক্রেনীয় বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অংশ নিচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








