Logo

ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর সঙ্গে যৌথ আলোচনা চলছে: নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১৯:৪২
ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর সঙ্গে যৌথ আলোচনা চলছে: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার লক্ষ্যে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

মঙ্গলবার হিব্রু ভাষার সংবাদমাধ্যম মারিভের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু জানান, “নতুন একটি জোট তৈরি হচ্ছে, যারা আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করতে চায়।”

তিনি আরও বলেন, অতীতে আরব নেতাদের সঙ্গে গোপন আলোচনায় তিনি ইরানের হুমকি তুলে ধরেছিলেন। তখন তাদের তা বিশেষ গুরুত্ব দেয়নি, তবে বর্তমানে তারা বিষয়টি বোঝার পর্যায়ে এসেছে।

বিজ্ঞাপন

এর আগে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতও জানিয়েছেন, সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ ইতোমধ্যেই ইসরায়েলের সহায়তা চেয়েছে। তিনি বলেন, “আমাদের অনেক মিত্র সাম্প্রতিক এক মাসে আরও দৃঢ় মিত্রে পরিণত হয়েছে। হোক সেটা আমিরাত, বাহরাইন বা সৌদি আরব, আমরা ওমান ও কুয়েতের সঙ্গেও আরও কাছে এসেছি। তারা আমাদের কাছে সাহায্য চেয়েছে।”

ইসরায়েলি দূতের বক্তব্য অনুযায়ী, এই দেশগুলোর সঙ্গে যৌথ পদক্ষেপের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে সামরিক কার্যক্রম পরিচালনা করা হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD