Logo

পশ্চিমবঙ্গে তীব্র গ্যাস সংকট : খালি সিলিন্ডার নিয়ে সড়ক অবরোধ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১৯:২৫
পশ্চিমবঙ্গে তীব্র গ্যাস সংকট : খালি সিলিন্ডার নিয়ে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের তীব্র সংকটে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। খালি গ্যাস সিলিন্ডার রাস্তায় রেখে মঙ্গলবার (৩১ মার্চ) উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার চন্ডিপুর এলাকায় তেঁতুলিয়া-মসলন্দপুর সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, বুকিং দেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস মিলছে না।

বিক্ষোভকারীরা জানান, অতিরিক্ত দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। কেউ কেউ কালোবাজারির মাধ্যমে সিলিন্ডার বিক্রির অভিযোগও তুলেছেন। দীর্ঘদিন ধরে চলা এই সংকট এবং ডিস্ট্রিবিউটরদের অনিয়মের প্রতিবাদেই তারা সড়কে নেমেছেন।

বিজ্ঞাপন

অবরোধের ফলে তেঁতুলিয়া ও মসলন্দপুর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের অনুরোধে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

স্থানীয়দের অভিযোগ, বুকিং দেওয়ার পরও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। অনেকেই কয়েক দিন ধরে লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি। এমন পরিস্থিতিতে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD