Logo

ইসরায়েলের হামলার আশঙ্কায় দক্ষিণাঞ্চল থেকে সরে গেলো লেবাননের সেনারা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১১:১০
ইসরায়েলের হামলার আশঙ্কায় দক্ষিণাঞ্চল থেকে সরে গেলো লেবাননের সেনারা
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর স্থল হামলার আশঙ্কায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন অবস্থান থেকে সরে গেছে লেবাননের সেনাবাহিনী। সম্ভাব্য বড় ধরনের সংঘর্ষ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দেশটির সেনাবাহিনীর পাশাপাশি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। আধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও রকেটসহ শক্তিশালী এই বাহিনী ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে জানা যায়, লেবাননের সেনারা দিবিল, আইন ইবেল, রামিশ, আল-তায়রি এবং বেইত ইয়াহুন এলাকা থেকে তাদের অবস্থান সরিয়ে নিয়েছে। সম্ভাব্য সংঘর্ষে জড়িয়ে পড়া এবং অন্যান্য ইউনিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাই এ পিছু হটার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকে। এর এক সপ্তাহের মাথায় ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ। এরপর থেকে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD