Logo

ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১১:৪৩
ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৯টায় তিনি এ ভাষণ দেবেন, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় সম্প্রচারিত হবে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতেই এই ভাষণ দেওয়া হবে।

এর আগে হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ হতে পারে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির সুযোগও রয়েছে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। যদিও শুরুতে দ্রুত যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছিল, বাস্তবে এক মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সংঘাতের শুরুতে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা এখনো পুরোপুরি সচল হয়নি। তবে মিত্র দেশগুলোর জন্য সীমিতভাবে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। বর্তমানে এই প্রণালি পুনরায় চালু করাকে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচনা করছে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD