যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকেলে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।
বিজ্ঞাপন
জানা গেছে, নেভাদার ইন্ডিয়ান স্প্রিংস থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ‘নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ’-এর একটি নির্ধারিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগমুহূর্তে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।
নেলিস বিমানঘাঁটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাইলট বর্তমানে নিরাপদ রয়েছেন এবং সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি একটি নিয়ন্ত্রিত সামরিক এলাকায় ঘটায় আশপাশের জনবসতিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত রয়েছে বলেও জানানো হয়।
কেন এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, এফ-৩৫ বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। প্রতিটি বিমানের মূল্য প্রায় ৮০ থেকে ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জন্য এটি আরেকটি অস্বস্তিকর ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: ফক্স নিউজ








