রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
রুশ বার্তাসংস্থা তাসের খবরে বলা হয়েছে, কৃষ্ণ সাগরের কাছাকাছি ক্রিমিয়ার একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানে ছয়জন ক্রু সদস্যসহ মোট ২৯ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে কেউই বেঁচে নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মস্কোর সময় ৩১ মার্চ রাত ৮টার দিকে এএন-২৬ মডেলের একটি সামরিক পরিবহন বিমান হঠাৎ রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি একটি নির্ধারিত রুটে উড্ডয়ন করছিল এবং পরিকল্পনা অনুযায়ী গন্তব্যে যাওয়ার পথে ছিল।
বিজ্ঞাপন
বিমানটিতে মোট কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি রাশিয়া। তবে দুর্ঘটনার পর জীবিত কারও সন্ধান পাওয়া যায়নি বলে জানানো হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে সবাই নিহত হয়েছেন।
বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এএন-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০ এর দশক থেকে চলছে। এগুলো মালবহনের কাজে ব্যবহার করা হয়। এ মডেলের একাধিক বিমান এর আগে বিধ্বস্ত হয়েছিল।
বিজ্ঞাপন
২০২২ সালে ইউক্রেনের একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে একজন প্রাণ হারান। তারও আগে ২০২০ সালে দেশটির আরেকটি এএন-২৬ বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন। তবে বিমানটিতে থাকা এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান।
এছাড়া দক্ষিণ সুদানে রুশ সেনাবাহিনীর একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে পাঁচজন ছিলেন রাশিয়ার নাগরিক। এরও আগে ২০১৭ সালে আইভরি কোস্টে একই মডেলের আরেকটি বিমান দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারান।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








