Logo

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১১:৪৬
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক নিহত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়, একটি অজ্ঞাত ড্রোন ফুজাইরাহ আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে তাৎক্ষণিকভাবে ভূপাতিত করা হয়। ড্রোনটি ধ্বংস করার পর এর কিছু অংশ নিচে পড়ে যায় এবং সেই ধ্বংসাবশেষের আঘাতেই প্রাণ হারান ওই বাংলাদেশি।

তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।

বিজ্ঞাপন

‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি টার্গেট করা হয়। ওই সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে। আর সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়ে বাংলাদেশির ওপর। এতে তার মৃত্যু হয়।

সংগঠনটি আরও বলেছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে। কিন্তু এটির ধ্বংসাবশেষ পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা আছেন।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD